বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

ইউক্রেনের জন্য ১ ডলারে ২টি মার্কিন ড্রোন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জন্য দুটি ড্রোন মাত্র এক ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক এ্যারোনটিক্যাল সিস্টেমস। এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের গ্রে ঈগল ও রিপার ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত উড়তে পারে এবং টার্গেট করা স্থানে হামলা করতে পারে। সিরিয়া, আফগানিস্তান, ইরাক যুদ্ধে এই ড্রোনগুলো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

জেনারেল এ্যাটোমিকসের প্রধান নির্বাহী লিন্ডেন ব্লু এক বিবৃতিতে জানিয়েছেন, প্রশাসনিক অনুমতি পেলেই আমরা ইউক্রেনকে এমকিউ-৯ রিপার ও এমকিউ-১সি গ্রে ঈগল ড্রোন দিয়ে সহায়তা করব। তিনি আরও বলেন, ইউক্রেনের সেনাদের বিনা খরচে এসব ড্রোন চালানোও শেখানো হবে। প্রতিষ্ঠানটি ইউক্রেনকে যুদ্ধবিমান প্রদানেরও প্রস্তাব দিয়েছে। এ সব কিছুর জন্য দরকার বাইডেন সরকারের অনুমোদন। 

ইতোমধ্যে ইউক্রেনকে আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এসব ট্যাংক ইউক্রেনে পৌঁছাতে আরও কয়েক দিন লাগবে। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। আসছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের এক বছর হবে। তবে ওই দিন দেশটিতে বড় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়র। এমন তথ্য দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।  

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit