বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে তালেবানের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, বেসরকারি নিরাপত্তা গ্রুপের সদস্যসহ আফগানিস্তানে নারী ও মেয়েদের নিপীড়নের জন্য দায়ী বা জড়িত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। 

ব্লিংকেন বলেন, নিপীড়ন ও দমনমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ‘বিশ্ববিদ্যালয় এবং এনজিও’র সঙ্গে কাজ করা থেকে নারীদের নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত।’

মার্কিন পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে ওয়াশিংটন মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে।

তালেবান ফের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এমন সিদ্ধান্তের আওতায় তাদেরকে সরকারি চাকরি, মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়া বা পার্কে যাওয়া নিষিদ্ধ করা হয়।

ডিসেম্বরের শেষে এনজিওগুলোকে নারীদের সাথে কাজ করা নিষিদ্ধ করে তালেবান। যার ফলে শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit