শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

যে কারণে কিছু কাজে কেবলামুখী হওয়া নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ইসলামী শরিয়তের বিধান হলো- পায়খানা বা প্রস্রাব করার সময় কেবলার দিকে মুখ করে বা পিঠ দেওয়া যাবে না। কেউ ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে প্রস্রাব-পায়খানা করলে সে গুনাহগার হবে। একইভাবে কেবলার দিকে ফিরে সহবাস করাও নিষিদ্ধ। ইসলামী শরিয়তের এই বিধানের রহস্য হলো, আল্লাহর ঘর ও নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন তোমাদের কেউ পায়খানা-প্রস্রাব করে, তখন যেন সে কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসে। (সহিহ বুখারি, হাদিস : ৩৯৪)

প্রজ্ঞাবান আলেমরা এই শরয়ি বিধানের তিনটি কারণ চিহ্নিত করেছেন। তা হলো :

২. যে ঘরকে আল্লাহ নিজের বলে ঘোষণা করেছেন এবং যেদিকে ফিরে মানুষকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, সেদিকে ফিরে প্রস্রাব-পায়খানা করা সুনিশ্চিত বেয়াদবি। এতে মহান আল্লাহ ক্ষুব্ধ হন। কেননা পৃথিবীর কোনো রাজা-বাদশাহ ও ক্ষমতাধর ব্যক্তিও তার ঘরের দিকে ফিরে পায়খান-প্রস্রাব করার অনুমতি দেবে না। এই বেয়াদবির কুফল হলো, এর ফলে ব্যক্তির অন্তর থেকে ধীরে ধীরে আল্লাহর সম্মান ও মর্যাদা লোপ পাবে এবং সমাজের ওপরও তার কুফল পড়বে। কোনো একজন কবি বলেছেন, ‘বেয়াদব ব্যক্তি শুধু নিজেকেই শুধু ধ্বংস করে না; বরং পৃথিবীর কোনায় কোনাই তার আগুন ছড়িয়ে দেয়।’

৩. ঈমানের দাবি হলো, মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও মর্যাদা বিরাজ করবে এবং তার আচার-আচরণেও তা প্রকাশ পাবে। যেন তার ভেতর ও বাইরের মধ্যে মিল থাকে। এখন কোনো ব্যক্তি যদি মুখে ঈমানের দাবি করে এবং কেবলার দিকে ফিরে মল-মূত্র ত্যাগ করে, তবে সে দাবি মিথ্যা ছাড়া কিছুই না। কেননা তাঁর দাবির সঙ্গে আচরণের কোনো মিল নেই। এটা সুস্পষ্ট মুনাফিকি।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit