বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে  ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥ দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু ডেপুটি স্পীকারের নির্দেশে, দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

জ্বালানির দাম চড়া, বাড়ছে ফ্রান্সের মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ডেটা অনুসারে, ডিসেম্বরে ভোগ্যপণ্যে দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। যা ১২ মাসের মূল্যস্ফীতির হারকে ৭ শতাংশের দিকে ঠেলে দিয়েছে। ডিসেম্বরেও বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ।

মূলত বছরের শেষের দিকে ফরাসি সরকার গাড়ির জ্বালানিতে ভর্তুকি বন্ধের ঘোষণা দেয়। যার কারণে ইতোমধ্যে চড়া থাকা জ্বালানির দাম আরও লাফিয়ে বাড়তে থাকে। সরকারের এ সিদ্ধান্তের আগে দেশটির মূল্যস্ফীতি অর্থনীতিবিদদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।

এদিকে বছরের শুরুতে গ্যাসের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে ফরাসি সরকার। যা জ্বালানির দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে বিদ্যুতের দামও ১৫ শতাংশ বাড়বে। তবে অর্থমন্ত্রী ব্রুনো লি মায়ারের দাবি, ২০২৩ সালের মাঝামাঝিতে ফরাসি মূল্যস্ফীতি কমবে। অপরদিকে দেশটির পরিসংস্থান সংস্থা ইনসি জানায়, ২০২২ সালের শেষ ত্রৈমাসিকে ফ্রান্সের অর্থনীতি শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit