শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজয়-মাহমুদউল্লাহর ব্যাটে বরিশালের মাঝারি স্কোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা দলগুলোর একটি ফরচুন বরিশাল। তবে আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে তারা বিপদেই পড়েছিল। ৬৬ রানে ৪ উইকট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় তাদের স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৫৬ রান। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ও কার্যকর ইনিংস উপহার দিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। শুরুটাও হয়েছিল দারুণ। ৪২ রানের ওপেনিং জুটি মন্দ নয়। ১৯ বলে ১৫ রান করা সাইফ হাসানের বিদায়েই সাময়িক ধস নামে বরিশালর ইনিংসে। অধিনায়ক সাকিব আল হাসান (৫), ইব্রাহিম জারদান (২), ইফতিখার আহমেদ (১০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় বরিশাল।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit