বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভুল চিকিৎসায় গালফ এয়ার পাইলটের মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসায় গালফ এয়ারের পাইলট মোহন্নাদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর অভিযোগ আনলেন তার বোন তালা এলহেন্দি জোসেফানু।

সোমবার রাজধানির ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন তিনি।

তালা এলহেন্দি জোসেফানু বলেন, তার ভাই গেল ১৪ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্ডিওলজিস্টের বদলে অনভিজ্ঞ ডাক্তার দিয়ে তার চিকিৎসা দেয়া হয়। অপ্রয়োজনীয় কিছু টেস্ট করিয়ে অযথা সময় নষ্ট করেন তারা। 

ঘটনার দিন ভোর সাড়ে পাচটায় হাসপাতালে নেয়ার পর বেলা শোয়া এগারটায় মৃত্যু হয় তার। 

এ ঘটনায় ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল করার দাবি জানান। নিজের কর্মস্থল গালফ এয়ারও সময়মতো তার চিকিৎসা নিশ্চিত করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখতে পেয়েছি যে সিসিটিভি ফুটেজ ও হাসপাতালের কাগজপত্রে কারসাজি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালের কাছে আমি চিকিৎসার কাগজপত্র ও সিসিটিভির ফুটেজ দেখতে চেয়েছিলাম। কিন্তু প্রমাণাদি কারসাজি করতে তারা এসব দিতে তিনদিন সময় নিয়েছিল।

জর্ডান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ওই পাইলটের মৃত্যুর বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে জর্ডান থেকে ঢাকায় এসেছেন তালা এলহেনদি।

তারা ভাই-বোন দুজনই যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক। ভাই ইউসুফ আল হিন্দি গলফ এয়ারের পাইলট ছিলেন। আর বোন তালা এলহেন্দি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করেন।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit