শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

লালমনিরহাটে সাবক অধ্যক্ষ হত্যাকাণ্ড, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী

জিন্নাতুল ইসলাম বলেন,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

জিন্নাতুল ইসলাম বলেন,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।রোববার (২৯ জানুয়ারী) দুপুরে জেলা শহরের মিশন মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে হত্যার তীব্র প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে  মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ  কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

 মানববন্ধনে লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন অংশ নেন। এ কর্মসূচি থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী জানান।এ সময় লালমনিহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা অতিরিক্ত প্রশাসক টিএম মমিন।প্রসঙ্গত,গত শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit