রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ওমর ফারুক

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক। এই প্রতিযোগিতায় যৌথভাবে রানার্স-আপ হয়েছেন মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. জোনায়েদ মিয়া এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম ।বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের সহনশীল করে তুলবে এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি ধরে রাখতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। ক্যাপশন-১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit