বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

রুশ পরমাণু জ্বালানিতে নিষেধাজ্ঞা দিলে ভেটো দেবে হাঙ্গেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো উদ্যোগ নেয় তাহলে তার দেশ তাতে ভেটো দেবে বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গতকাল শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন ভিক্টর অরবান।

এর আগে রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় ইউক্রেন। হাঙ্গেরিতে রুশ নির্মিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেকারণে দেশটি ইউক্রেনের এই প্রস্তাবের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার পরমাণু জ্বালানি কোম্পানি রোসাটমের ওপর নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা হলে তা আটকে দেবে বুদাপেস্ট।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা অবশ্যই ভেটোর মুখে পড়বে। তিনি বলেন, “আমরা কোনভাবেই পরমাণু জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেবো না। এটি একেবারেই প্রশ্নের বাইরে।”

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি ইউক্রেন সংঘাতের প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করে আসছে। দেশটি বলছে, ইউরোপীয় নিষেধাজ্ঞা রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে পারেনি বরং নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় অর্থনীতি ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit