বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

আজ দুপুরে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় শীর্ষ উঠে এলো বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর  ১৮৮ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। এর আগের দিন অর্থাৎ শুক্রবার (২৭ জানুয়ারি) বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা। 

একই সময়ে শনিবার অস্বাস্থ্যকর শহরের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। তার পরেই আছে ভারতের দিল্লি (স্কোর ১৭৮)। দূষিত শহরের তালিকায় যথক্রিমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ভারতের মুম্বাই (স্কোর ১৭৪) ও ইরাকের বাগদাদ (স্কোর ১৭৩)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত সকলের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit