বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের

পাতে বাড়তি লবণ খাওয়ার অভ্যাস!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের প্রতিদিনের খাবারের স্বাদ নির্ভর করে লবণে। রান্না লবণ কম বা বেশি হলে সেটার স্বাদ নষ্ট হয়। অনেক সময় এ থেকেই নষ্ট হয় স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কও। আয়োডিনযুক্ত লবণ আমাদের গলগণ্ড রোগ প্রতিরোধ করে। তবে অতিরিক্ত লবণ গ্রহণ বিশেষ করে খাবার সময় কাঁচা লবণ বা পাতে লবণ নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে রক্তচাপ বেড়ে যায়।  

কারণ আমরা যে লবণ খাই তার অন্যতম উপাদান হলো সোডিয়াম। রক্তে এ সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি বা বৃক্ক। সাধারণ অবস্থায় রক্তে যে পরিমাণ সোডিয়াম থাকে পাতে লবণ খেলে তার পরিমাণ বেড়ে যায়। ফলে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম বৃক্কের মাধ্যমে মূত্র পরিণত হয়না। বরং আবার রক্তে চলে আসে। আর সোডিয়াম পানিগ্রাহী বলে রক্তে পানির পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত পরিমাণ পানি রক্তনালিতে বেশি চাপ প্রয়োগ করে। ফলে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এতে রক্তচাপ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলেন, সোডিয়াম শরীরের জন্য উপকারি হলেও বেশি পরিমাণ সোডিয়াম ক্ষতিকর। তাই হৃদরোগের হাত থেকে বাঁচতে হলে পাতে বাড়তি লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit