বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হাতীবান্ধায় ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকতার্র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিন্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিল আব্দুল লতিফ। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সময় হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেন। তবে ততক্ষনে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। তারপরেও আমরা চেষ্টা করছি তাদের গ্রেফতার করার।

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit