বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্কনিউজঃ বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামা শিক্ষার্থীরা পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে চলে যান।

সোমবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল বলেন, আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে পুলিশ জানিয়েছে। আমরা পুলিশকে বলেছি, ২৯ জানুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আবারো রাস্তায় নামব। তবে আরো একটি কথা আমরা পুলিশকে জানিয়েছি, যদি আজ থেকে রাস্তায় ভিক্টর ক্লাসিকের কোনো বাস চলাচল করে তাহলে আমরা সাথে সাথে রাস্তায় নামব।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নাদিয়ার মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবরোধ কর্মসূচি থেকে চার দফা দাবি জানান। এসব দাবি দ্রুত পূরণের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি ছেড়ে চলে যান তারা।

কিউএনবি/ বিপুল/ ২৩.০১.২০২৩/ সন্ধ্যা ৫.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit