শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর কবিরহাট উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে  এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৫ লাখ টাকার  ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে একটি কাপড় দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি কাপড় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি কাপড় দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসী,দুটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হোয়ে যায়।  খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit