শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিলেটে পাঠ্যবইয়ের অসঙ্গতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে চলমান শিক্ষাক্রম, স্কুল-মাদরাসার পাঠ্যবইয়ে ঈমান ইসলাম বিরোধী বক্তব্য, নাস্তিকতা ও বিবর্তনবাদের অনুপ্রবেশ: মুসলিম জনতার করণীয় শীর্ষক সেমিনার সম্পন্ন। গতকাল বাদ মাগরিব অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর। বন্দরবাজারের মধুবন মার্কেটের ৪র্থ তলায় হল রুমে খতমে নবুওয়াত পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী। সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক-শিক্ষক ও সাংবাদিক মাওলানা শাহিদ হাতিমী।

শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায় সেমিনারে অনুভূতি পেশ করেন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা শায়খ মস্তাক আহমদ খান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহসভাপতি মাওলানা খায়রুল হোসেন, মিরাবাজার জামেয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, মুফতি মোস্তফা সোহেল হেলালী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হুমায়ুন কবির বাবর, উম্মুল কুরা একাডেমির পরিচালক মাওলানা আহমদুল হক উমামা।

সেমিনারে বক্তারা বলেন- শিক্ষার মাধ্যমে মানবসমাজ মনুষ্যত্বের জ্ঞান লাভ করে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি, মনুষ্যত্বের জ্ঞান অর্জনের পরিবর্তে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখানো হচ্ছে বিবর্তনবাদ, বানর থেকে মানুষের বংশবিস্তার, ইতিহাস বিকৃতি, নাস্তিকতা, পৌত্তিলকতা, বিকৃত যৌনচার, ঈমান ইসলাম ও ধর্মবিদ্বেষসহ নানান ভুল এবং অসঙ্গতি। এহেন পরিস্থিতিতে ৯২% মুসলমানের দেশ শিক্ষা-সিলেবাস প্রশ্নবিদ্ধ! বাংলাদেশের ভবিষ্যৎ কোনদিকে যাচ্ছে? কী শিখছে আমাদের শিক্ষার্থীরা? এদেশের মানুষ এমন অসঙ্গতিপূর্ণ শিক্ষাক্রম মেনে নেওয়া যায় না।

যদি অবিলম্বে এই পাঠ্যবইগুলো বাতিল না করা হয়, তাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার। আমরা মনে করি নতুন শিক্ষাক্রম বা চলতি-২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ঈমান, ইসলাম ও ইতিহাস বিরোধী অধ্যায়ের মূলোৎপাঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসা সকল জনগণের নৈতিক দায়িত্ব। আমরা ঈমান ইসলাম রক্ষায় সর্বস্ব বিলিয়ে দেবো। ইসলাম ও ইতিহাস বিরোধী শিক্ষাক্রম বা পাঠ্যবই মেনে নেয়া যায় না। অবিলম্বে অসঙ্গতিগুলো পাঠ্যবই থেকে বাতিল করতে হবে। নতুবা সারাদেশের জনগণ কঠোর হতে বাধ্য হবে। কোনো মানুষকে যদি বানরের বাচ্চা বানর বলা হয় তাহলে মানুষ মনে করে এটি গালি, তখন রেগে যায়। সুতরাং আমাদের সন্তানদেরকে বানর থেকে মানুষের বংশবিস্তার এমন বই পড়াতে পারি না।

এমন বই অবিলম্বে বাজেয়াপ্ত করতো হবে। পাঠ্যবইয়ের মাধ্যমে শিশু বাচ্চাদের নাচ গান না শিখিয়ে পারলে কুরআনের আয়াত বা হাদীস শিক্ষা দিন। নতুবা পস্তাতে হবে আমাদের সবাইকে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল বাকি, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ সৈয়দ নাহিদ আহমদ, মিনহাজ উদ্দীন প্রমুখ। সেমিনারে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়েজ আহমদ, সংগীত পরিবেশন করেন সায়েম আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit