মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিগগিরই পদত্যাগ করতে পারেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিগগীরই পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন (৬১)। গতকাল শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ও দৃঢ়ভাবে বাইডেনের পাশেই রয়েছেন। কিন্তু নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে তিনি তার সহকর্মীদের একান্তে বলেছেন, তিনি সরে দাঁড়াতে প্রস্তুত।

আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন। হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন তাকে নানা মুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।

ক্লেইন ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত এবং বাইডেনের সময়ে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit