মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

হাইতিতে অতর্কিত হামলায় ৩ পুলিশসহ ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির রাজধানীতে পুলিশের ওপর সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। শনিবার ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।  

শুক্রবারের এ হামলায় এক পুলিশ কর্মকর্তা নিখোঁজ এবং অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছে। রাজধানীর পেশনভিল এলাকায় পুলিশ দুস্থ এক ব্যক্তিকে সাহায্য করতে গেলে এ হামলা চালানো হয়।

হাইতিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এ প্রেক্ষিতে ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জুভেনিল মইজিকে হত্যার পর দেশটির স্থিতিশীলতা আরো হুমকির মুখে পড়ে।

দেশটির অধিকাংশ এলাকা শক্তিশালী ও সশস্ত্র সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিয়মিতই মুক্তিপণের জন্যে লোকজনকে অপহরণ করে।

দেশটির পুলিশ সকলের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সকল প্রচেষ্টা চালানো হবে। 

জাতিসংঘের তথ্যমতে, হাইতির পুলিশ বাহিনীতে বর্তমানে ১৩ হাজার সদস্য রয়েছে। প্রতি এক হাজার লোকের বিপরীতে পুলিশের সংখ্যা মাত্র একজন। সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লড়াই করার জন্যে এ সংখ্যা অত্যন্ত কম। 

মানবাধিকার গ্রুপগুলো বলছে, এসব চক্র বর্তমানে দেশটির অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit