শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পাটগ্রামে দুর্বৃত্তদের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে দুর্বৃত্তদের হামলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী(৬৫) নিহত হয়েছে।শুক্রবার (২০ জদনুয়ারী) রাত নয়টার দিকে হামলার শিকার মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) রাত সাড়ে নয়টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়িতে পায়ে হেঁটে প্রবেশের সময় দুর্বৃত্তদের দ্বারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহত ওয়াজেদ আলীকে  উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের মামা।পাটগ্রাম থানার ওসি তদন্ত আব্দুল মুত্তালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থানার অফিসার ইনচার্জ (ওসি) রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/দুপুর ১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit