সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে  ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি আতাউর রহমান (৩৭)  সদর উপজেলার লক্ষীনারায়নপুরের ৩নম্বর ওয়ার্ডের বদিয়ার রহমান ভেন্ডারের ছেলে।  শুক্রবার(২০ জানুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ের পরিবেশ নার্সারির সামনে থেকে তাকে গ্রেফতার করা। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাসহ অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার থেকে ২শত ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের একটি হত্যা মামলা ও মাদক মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit