বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সেন্টমার্টিনে ৯টি রিসোর্টের কাজ বন্ধ, ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ৯টি রিসোর্টের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এছাড়া সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেন্টমার্টিনে দ্বীপের সমুদ্র সৈকত ও বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। এ সময় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এসময় কিছু কিছু স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সেন্টমার্টিন সৈকতে মোটরবাইক না চালানো, কেয়াগাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসব বিষয়ে দ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit