মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

হিলিতে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে বেসরকারি কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার শিক্ষকদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় হাকিমপুর উপজেলার ৩৮ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

উক্ত প্রশিক্ষণে শিক্ষকদের শিক্ষাদান বিষয়ে বিভিন্ন আলোচনা ও জাতীয় শিক্ষাক্রম এর উপর শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।এসময় ট্রেনার হিসেবে উপজেলার একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার মোখলেছুর রহমান রনি এবং উপজেলা পর্যায়ের ট্রেনার শাখাওয়াত হোসেন মন্ডল শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit