রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

 নোয়াখালীতে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম তাজভি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট সড়কে চরজব্বর হারিছ চৌধুরী বাজার এলাকায় চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওহিদুল ইসলাম তাজভি ওই এলাকার ফোরকান উদ্দিনের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তার এক বন্ধু সহ দুটি বাইসাইকেল নিয়ে পায়ের হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম তাজভি। 
পায়ে হেঁটে তারা দুইজন চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি মাটি বাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে সাইকেলসহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit