বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

শুভমান গিলের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়লেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ভারতীয় এই তরুণ ওপেনার। 

বুধবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। 

এর আগে গত বছরের ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে ৯৭ বলে খেলেন ১৩০ রানের ইনিংস। সেটাই ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 

বুধবার পঞ্চম ভারতীয় এবং বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকান শুভমান গিল। 

ওয়ানডে ক্রিকেটে সবার আগে ডাবল সেঞ্চুরি হাঁকান ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে ২০০ রান করেন। 

২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২১৯ রান করেন ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্রর শেহবাগ। 

২০১৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ রান করেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তিনি ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান। 

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও রোহিত। তিনি ২০১৪ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রানের দানবীয় ইনিংস খেলেন। 

এছাড়া ডাবল সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, পাকিস্তানের ফখর জামান ও ভারতের ইশান কিশান। ইশান গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে চট্টগ্রামে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit