শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

যেভাবে বলিউডে স্থান পেল বাংলাদেশি সাংবাদিকের বই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

বলিউডে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘ফারাজ’। সোমবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার। তবে খবর হচ্ছে এ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক নুরুজ্জামান লাবু’র বই থেকে নিয়ে। তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ থেকে তৈরি হয়েছে এর চিত্রনাট্য।

জানা গেছে, রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তার বয়স হয়েছিল ২০ বছর। ওই সময়ে গল্প নিয়েই বলিউড নির্মাতা হানসাল মেহতের ক্যামেরায় গল্পটি উঠে এসেছে।

এমনটাই জানালেন সাংবাদিক নুরুজ্জামান লাবু।

ফেসবুকে এক পোস্টে লাবু জানান, ২০১৯ সালের কোনো একদিন সিনিয়র সাংবাদিক মোর্শেদ আলী খান তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ খোঁজ করেন। তিনি সেটি তাকে যোগাড় করে দেন। মাস ছয়েক পর মোর্শেদ তাকে ফোনে জানান, বইটা চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এরপর বিভিন্ন ধাপে মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মসের সঙ্গে লাবুর যোগাযোগ এবং বইটি থেকে তাদের সিনেমা নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। ভিশেষ ফিল্মস’র দুই কর্মকর্তার পাশাপাশি মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্সেনা ভাটের সঙ্গেও লাবুর কথা হয়।

এরপর চুক্তি শেষে লাবুর বাংলা বইটিকে তারা ইংরেজিতে অনুবাদ করেন। বই থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেন তারা। চুক্তির বিনিময়ে লাবুকে দেওয়া হয় ৩ লাখ রুপি সম্মানী। তবে চুক্তির অংশ হিসেবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি এই সাংবাদিক। সিনোমটির ট্রেলার প্রকাশের পরই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এনিয়ে লাবু বলেন, “আমি এক্সাইটেড যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার সামান্যতম অংশগ্রহণ রয়েছে। চুক্তিপত্রে ক্রেডিট লাইনে আমার ও আমার বইটার নাম দেওয়ার কথা উল্লেখ আছে। হয়তো মুভির এন্ড টাইটেলে মাইক্রো সেকেন্ডে তা দেখা যেতেও পারে। তাতেই আমি খুশি।”

উল্লেখ্য, ‘ফারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বারসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit