শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মাহিয়া মাহির শখ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন। তবে মাহি একটি কাজ করেন শখের বশে। সেটি হচ্ছে, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ফুলদানি বানানো। আর তার বানানো এই ফুলদানি সবাই পছন্দও করেন।

মাহি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। আমার প্রতিভার জায়গা এটি। এখন ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তারপরও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই। আমরা ব্যস্ততার মাঝে যা কিছু করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।

নায়িকা আরও জানান, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit