শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

শয়তানের মতো পরিকল্পনা, অক্ষয়কে ইঙ্গিত করে কেন বললেন টুইঙ্কেল?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে প্রায় ২২ বছরের দাম্পত্য তার। এই ২২ বছরের বিবাহিত জীবনে কত কিছুই না ঘটেছে। ভাল সময় যেমন কেটেছে, তেমনই একাধিক অভিনেত্রীর সঙ্গে নামও জড়িয়েছে অক্ষয়ের। কিন্তু যেকোনও পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন, তিনি অক্ষয়ের পত্নী টুইঙ্কেল। নিজেদের সাংসারিক অশান্তি কখনও প্রকাশ্যে আনেননি রাজেশ খান্নার কন্যা। তবে আচমকা কী এমন হল যে, স্বামীর মধ্যে শয়তানকে খুঁজে পেলেন? শুধু তা-ই নয়, অক্ষয়ের পরিকল্পনাকে পৈশাচিকও বললেন টুইঙ্কেল। হঠাৎ অক্ষয় প্রসঙ্গে এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে কোনও কারণ?

বছরে সবচেয়ে বেশি সংখ্যক ছবি করার দুর্নাম রয়েছে অক্ষয়ের। কাজ, শরীরচর্চার বাইরে পুরো সময়টাই পরিবারকে সময় দেন তিনি। এক ছেলে আরাভ ও মেয়ে নিতারাকে নিয়ে টুইঙ্কেল-অক্ষয়ের সংসার। ছেলে পড়েন বিদেশে। মেয়ে অনেকটা ছোট। অক্ষয় মেয়ে নিতারাকে এমনিতেই চোখে হারান। বিভিন্ন সময় তাকে দেখা গেছে মেয়ের সঙ্গে সময় কাটাতে। কখনও মেয়ের চুল বেঁধে দিচ্ছেন, কখনও আবার খেলায় মত্ত দু’জন। সম্প্রতি মেয়ে ও স্ত্রীকে নিয়ে বরফে ঢাকা লেকে বেড়াতে গিয়েছিলেন অক্ষয়। চারপাশ দেখেই বোঝা যাচ্ছে, কুয়াশা ঘেরা মেঘাচ্ছন্ন শীতের জায়গায় রয়েছেন তারা। বাবা-মেয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে।

সেখানেই ক্যামেরা হাতে ভিডিও করছিলেন টুইঙ্কেল। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও দিয়ে লেখেন, “শীতে প্রায় জমে যাচ্ছি, এমন একটা সকালে হিমশীতল লেকে ভ্রমণের পরিকল্পনা করেছেন যিনি, তার নাম অনুমান করা খুব কঠিন নয়। একটা পৈশাচিক পরিকল্পনা করেছেন তিনি। আসলে বিয়ে নামক বস্তুর কাছে হার মানে পদার্থবিদ্যা, তাপবিদ্যার মতো বিষয়গুলোও।”টুইঙ্কেলের রসবোধ এমনিতেই বেশ জনপ্রিয়। এবার নাম উল্লেখ না করেই স্বামীকে নিয়ে দু’-চার কথা লিখেই ফেললেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit