শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মালাবদল করলেন দেব-কৌশানি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : পরনে নীল পাঞ্জাবি। মুখে হাসি। বরমালা হাতে এভাবেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। নাহ, পাশে রুক্ষ্মিণী নেই। তার বদলে মেরুন শাড়ি পরে দাঁড়িয়ে অন্য নায়িকা। কে তিনি? নিজের চোখেই দেখে নিন। 

‘কার বিয়ের পরিকল্পনা করছি আমরা বলতে পারবেন?’ ক্যাপশনে এ প্রশ্নই করেছেন অভিনেতা-প্রযোজক দেব। যাঁরা সিনেমাটি দেখে ফেলেছেন তাঁরা এই প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন। দিতে পারবেন কৌশানিও। তাই তো কমেন্ট বক্সে নায়িকার পালটা প্রশ্ন, ‘আমি উত্তর দিতে পারি কি?’ উত্তর কিছু নেটিজেনরাও দিয়েছেন। আবার এর পাশাপাশি দেবকেও বিয়েটা সেরে ফেলার পরামর্শ দিয়েছেন অনেকে। 

বাবা এবং অবিবাহিত ছেলের ভাব ভালোবাসা, অভিমান, খুনসুটি নিয়ে তৈরি এক নির্মল গল্পের চলচ্চিত্র ‘প্রজাপতি’ মুক্তির পরপরই বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রয়াত তরুণ মজুমদারের স্মৃতিতে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অভিজিৎ সেন। বছরের প্রথম দিন হাউসফুল ছিল দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শংকর অভিনীত ছবিটি। এখনো ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন দেব। বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলছেন তিনি। ‘টনিক’ ও ‘প্রজাপতি’র সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে অভিজিৎ সেন ও দেব জুটি।  সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এ কথা জানিয়েছিলেন দেব। 

সূত্র : সংবাদ প্রতিদিন

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit