শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আদিলকে বিয়ের পর হিজাব পরে ছবি পোস্ট রাখির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বিনোদন সম্রাজ্ঞীখ্যাত রাখি সাওয়ান্ত এবার শিরোনামে হয়েছেন হিজাবি ছবি পোস্ট করে। সম্প্রতি তার প্রেমিক আদিল দুররানির সঙ্গে আইনিভাবে বিয়ে সেরেছেন রাখি। এ খবর তিনি ছবি পোস্ট করে জানিয়েছেন।

এর পর থেকেই আদিল-রাখির বিয়ে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এ বলিউড অভিনেত্রী। সম্প্রতি রাখির শেয়ার করা ভিডিওতে তাকে লাল রঙের হিজাব পরে থাকতে দেখা গেছে। এ ভিডিওতে অভিনেত্রী তার দুঃখে ভরা জীবনের কথাও তুলে ধরেছেন।

এই ভিডিওতে রাখি নিজের হিজাব পরা ছবির সঙ্গে আদিলের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ফুটেজ ও নিজের কিছু ছোট ছোট ক্লিপিংস যুক্ত করেছেন। এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেটি চলছে তা খুবই বেদনাদায়ক। রাখির শেয়ার করা ভিডিওর মাধ্যমে তিনি বলতে চাইছেন, তিনিও মানুষ, তারও দুঃখ-কষ্ট হয়। আদিলের সঙ্গে বিয়ে করার জন্য নিজের ধর্মও পরিবর্তন করেছেন।

এমনকি রাখি নিজের নামও বদলে ফেলেছেন। অভিনেত্রীর শেয়ার করা রেজিস্ট্রির প্রশংসাপত্রে দেখা গেছে, রাখি যেখানে সই করেছেন, সেখানে তার নামের পাশেই লেখা ফাতিমা। কিন্তু এতকিছুর পরও রাখি বিবাহিত জীবন কাটাতে পারছেন না আদিলের সঙ্গে।   

শোনা যাচ্ছে, আদিল এখনো বিয়ে স্বীকার করেননি, যা নিয়ে অভিনেত্রী নিজেও খুব বিব্রত হয়ে পড়েছেন। এর আগে শোনা গিয়েছিল, রাখি সাত মাস আগে আদিলের সঙ্গে বিয়ে করেন। যদিও আদিলের পরিবারের পক্ষ থেকে রাখিকে মানতে অস্বীকার করা হয়েছে। আদিল তার বাড়ির লোকজনকে মানাতে চেষ্টা করছেন। সবসময়ই প্রেম-বিয়ে নিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়েছে রাখিকে।

বারবার প্রেম এসেছে এ অভিনেত্রীর জীবনে। কিন্তু সেই প্রেম বেশিরভাগ সময়েই স্থায়ী হয়নি। আদিলের আগে রাখি সাওয়ান্ত বিয়ে করেন ব্যবসায়ী রীতেশকে। বিগ বসেও রাখি তার প্রথম স্বামীকে নিয়ে আসেন। কিন্তু বিগ বস শেষ হতেই রাখি ঘোষণা করেন রীতেশ ও তিনি আলাদা থাকছেন।

এখানেই শেষ নয়, কখনো সোশ্যাল মিডিয়ার স্টার দীপক হালালের প্রেমে পড়েছেন রাখি, আবার কখনো বা অভিষেক অবস্তীর সঙ্গে সম্পর্কে জড়ান। কয়েক বছর আগে অনুষ্ঠিত হয়েছিল রাখির সয়ম্বর। সেখান থেকে তিনি জীবনসঙ্গী রূপে বেছে নিয়েছিলেন ইলেশ পারুজনওয়ালাকে। বাগদান পর্যন্ত ব্যাপারটি এগোলেও তাদের বিয়ে হয়নি। ভেঙে গিয়েছিল সেই সম্পর্কও।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit