রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নিউজিল্যান্ডের সামনে এবার ভারত মিশন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : এক দিনের সিরিজে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আত্মবিশ্বাসী হয়ে খেলতে আসছে কেন উইলিয়ামসনের দল। 

শুক্রবার করাচিতে নিউজিল্যান্ড জিতেছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে ২ উইকেট বাকি থাকতেই জেতে নিউজিল্যান্ড। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুতেই ফিরে যান শান মাসুদ ও বাবর। তবে প্রাথমিক ধস সামাল দেন ওপেনার ফখর জমান এবং রিজওয়ান জুটি। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা। এরপরে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান আঘা সালমান। নির্ধারিত ৫০ ওভারে ২৮০ তোলে পাকিস্তান। 

রান তাড়া করতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেন ২৫ রানে ফিরে গেলেও নিউজিল্যান্ডের ইনিংস টানতে থাকেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। এরপর অবশ্য কিছুটা চাপে পড়তে হয় নিউজিল্যান্ডকে। সেখান থেকে দলকে বাঁচান গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন তিনি। 

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/সকাল ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit