রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

জি টোয়েন্টি জোটের কাছে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোর উন্নয়নের জন্য বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি-টোয়েন্টির সামনে ছয়টি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত ‘ভয়েস অব দ্য সাউথ সামিট ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জি টোয়েন্টি জোটের কাছে এসব প্রস্তাব রাখেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিকে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির) প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রীর ছয় প্রস্তাব মানবতার বৃহত্তর স্বার্থে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

এসডিজির সমান্তরালে সামগ্রিক বৈষম্য মোকাবিলায় নতুন দৃষ্টান্ত তৈরি করা। স্বল্পোন্নত দেশ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ অর্থায়ন। নারীসহ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ‘ডিজিটাল ডিভাইডস’ দূর করা। তরুণ জনগোষ্ঠীর পেছনে বিনিয়োগ করে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা আদায়। আর সেজন্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর। প্রতিটি মানুষের ভালোভাবে জীবনযাপনের সমান অধিকার নিশ্চিত করা বৈশ্বিক মানব উন্নয়ন নিশ্চিত করতে সাউথ-সাউথ ও ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit