রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ১২ বসতঘর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  পালপাড়া গ্রামের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথ ভাবে বসবাস করে।

বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও এগারোটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বারটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের দাবি আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগ রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বারটি বসতঘর ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit