শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

সর্ববৃহৎ ইসলামী অর্থনীতির দেশ মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : আবারও সর্ববৃহৎ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে মুকুট পরল মালয়েশিয়া। ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২২’-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া বর্তমানে মাল্টি-ট্রিলিয়ন ডলারের ইসলামী অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে। দেশটি নবমবারের মতো শীর্ষ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেল। মালয়েশিয়ার পরেই আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

বিশ্ব অর্থনীতির ছয়টি বিবেচ্য বিষয়ের মধ্যে মালয়েশিয়া চারটিতেই শীর্ষ স্থান অর্জন করেছে। তা হলো মুসলিমবান্ধব পর্যটন, ইসলামী অর্থায়ন, হালাল খাবার, মিডিয়া ও বিনোদন। অপর দুটি বিষয়ের মধ্যে মালয়েশিয়া ওষুধে দ্বিতীয় এবং প্রসাধনী ও আধুনিক ফ্যাশনে নবম স্থানে আছে। এ ছাড়া মালয়েশিয়া সরকারি ব্যবস্থাপনার পাঁচটি বিবেচ্য বিষয়ের মধ্যে দুটিতে শীর্ষ অবস্থানে আছে। তা হলো পর্যটন আইন ও প্রতিবিধান এবং সচেতনতা ও মিডিয়া কাভারেজ।

উল্লেখ্য, ইসলামী অর্থনীতি বিষয়ক গণমাধ্যম সালাম গেটওয়ের সঙ্গে যৌথভাবে ডিনার স্ট্যান্ডার্ড যৌথভাবে প্রতিবছর ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২২’ প্রকাশ করে থাকে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করে দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগ।

সূত্র : দ্য মালয়েশিয়ান রিজার্ভ

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit