বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

রুশ ভাড়াটে বাহিনীর মোকাবেলা করছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থোডক্স ক্রিসমাস উৎসবের সময় রাশিয়ার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বাস্তবে তারা হামলা চালিয়ে গেছে। উৎসবের পরও হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের পূর্বে বাখমুত শহরের কাছে সোলেদারের ওপর রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর নেতৃত্বে জোরালো হামলা চলছে। বাখমুত ও সোলেদার শহরের তেমন কৌশলগত গুরুত্ব না থাকা সত্ত্বেও ওয়াগনার গ্রুপের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। রুশ সেনাবাহিনীর সঙ্গে এই ভাড়াটে বাহিনীর সমন্বয়ের অভাব নিয়েও সমালোচনা শোনা যাচ্ছে।

ইউক্রেনীয় বাহিনী শহরটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখলেও রাশিয়া আবার নতুন করে আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালইয়ার। দেশটির একাধিক সূত্র অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের লাশ ছড়িয়ে রয়েছে এবং প্রবল শীত সত্ত্বেও আহতদেরও উদ্ধার করা হচ্ছে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দৈনিক বিবৃতিতে কোনো নির্দিষ্ট জায়গা বা প্রাণহানির উল্লেখ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় বলেন, ব্যাপক ধ্বংসলীলা সত্ত্বেও দেশের সৈন্যরা বাখমুত ও সোলেদার শহরের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তার মতে, সোলেদারে সংঘর্ষের জেরে দেশের বাকি অংশে ইউক্রেনীয় সেনাবাহিনী কিছুটা সময় পাচ্ছে।

তিনি পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে আরো অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য আবেদন করেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার সঙ্গে জেলেনস্কি সে বিষয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের একাংশের সূত্র অনুযায়ী ব্রিটেন ইউক্রেনে ব্যাটেল ট্যাংক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের পর পোল্যান্ডও ট্যাংক পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit