শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

ইসরায়েলে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা বলছেন, গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। অথচ মাত্র এক সপ্তাহের বেশি সময় আগে ইসরায়েলে গঠিত হয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে হাজারো ইসরায়েলি তার নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার হাজার হাজার ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের উপকূলীয় শহর তেলআবিবে স্লোগান দিয়েছে- ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’।

বিক্ষোভকারীদের অনেকে ইসরায়েলি এবং রংধনু পতাকা হাতে রেখেছিল। একই সঙ্গে অনেকে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা একটি বড় ব্যানার নিয়ে বিক্ষোভে হাজির হন। 

এএফপি বলেছে, নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করার এবং সমকামী সম্প্রদায়ের সদস্য ও সমর্থকদের উদ্বিগ্ন করে এমন কিছু সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে।

ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনাও গত সপ্তাহে উন্মোচন করেছেন নতুন ইসরায়েলি বিচারমন্ত্রী। সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit