শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

চীনের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯, আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ওই  দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার ঘণ্টাখানেক পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ এক বার্তায় জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।  

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হয়। গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ জন যাত্রীর প্রাণ যায়।  
সূত্র : আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit