শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

এবার উলভসের বিপক্ষে লিভারপুলের হোঁচট

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রেন্টফোর্ডের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে হারের পর এফএ কাপের তৃতীয় রাউন্ডে হোঁচট খেলো লিভারপুল। গোলকিপার আলিসনের হাস্যকর ভুল ও এলোমেলো রক্ষণের কারণে উলভসের সঙ্গে ২-২ গোলে ড্র করলো তারা। ম্যাচটি আবারও খেলতে হবে দুই দলকে।

আধঘণ্টার মধ্যে উলভস এগিয়ে যায় লিভারপুলের উপহার দেওয়া গোলে। ২৬ মিনিটে আলিসনের থ্রো থেকে থিয়াগো প্রথমে বলের দখল হারান, লিভারপুল গোলকিপার ফিরে আসা বল সরাসরি পাস দেন প্রতিপক্ষের গনসালো গুয়েদেসকে। বল জালে পাঠাতে কষ্ট হয়নি তার।

বিরতির ঠিক আগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ভাসানো বলে ডারউইন নুনেজ সমতা ফেরান। ৫২ মিনিটে মোহাম্মদ সালাহর গোল এগিয়ে দেয় লিভারপুলকে। এরপর তাদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ৬৬ মিনিটে হুয়াং হি-চ্যান সমতা ফেরান।

হেরেই যেতে বসেছিল লিভারপুল। টটি তাদের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন। তবে অফসাইডের পতাকা উড়ান লাইন্সম্যান। ভিএআরেও গোল বিল্ডআপের সময় অফসাইড ধরা পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit