বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১টি একনলা শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উপজেলার জামালপুর সীমান্তে ১৫৩/১-এস সীমান্ত পিলার হতে মাত্র ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল জামালপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিক বিহীন অবস্থায় ১টি একনলা শুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। পরে রবিবার সকালে অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৪০৯।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit