রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

চৌগাছা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আবু জাফর-সম্পাদক রিন্টু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজ ও ডেইলি অবজারভারের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু। এছাড়া ক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে চৌগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাবের চৌগাছা সংবাদদাতা অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আবুল কাশেমকে।

শনিবার (৭ জানুয়ারী) উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর কালু মিয়ার বাগানবাড়িতে বার্ষিক বনভোজন শেষে সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের অর্থনীতির রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি দৈনিক যশোরের ড. আব্দুস শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্পন্দনের বাবুল আক্তার ও দৈনিক জনতার ইশতেহারের এইচএম ফিরোজ।

ক্রীড়া সম্পাদক দৈনিক নয়াদিগন্ত লোকসমাজের এম এ রহিম, অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের আসাদুজ্জামান মুক্ত, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন (দৈনিক স্বাধীন বাংলা), সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার শ্যামল দত্ত। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন কাজী আশাদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল), আলমগীর কামাল মহনা টিভি, প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), শফিকুল ইসলাম দৈনিক ভোরের ডাক), মাস্টার আব্দুল আলিম , রায়হান হোসেন (দৈনিক বিজনেস বাংলাদেশ) ও আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা) ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit