শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

আর্জেন্টিনায় ছুটি কাটালেন মেসিকে ‘মুকুট’ পরানো কাতারের আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে আরব দেশের ঐতিহ্যবাহী ও মর্যাদার পোশাক ‘বিশত’ পরিয়ে পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সেই পোশাক নিয়ে পরে প্রচুর আলোচনা-সমালোচনা হয়। এমনকি মেসিকে দেওয়া বিশতটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওমানের এক সংসদ সদস্য।

তবে আপাতত তামিম বিন হামাদ আল থানিকে নিয়েই কথা হোক। মেসির জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের অন্যতম সাক্ষী তিনি। তার হাত থেকেই বিশ্বজয়ের মুকুটটি পরেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই আল থানি এবার ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনায়।

তার আগে অবশ্য উরুগুয়েতে ছিলেন কাতারের আমির। আলফা ও আকুরিয়াস নামে দুটি ইয়টে করে উরুগুয়ে পৌঁছান তিনি। ইয়টগুলোর মূল্য ৩০০ মিলিয়ন ডলারের বেশি। সেখান থেকে ব্রাজিল যাওয়ার কথা ছিল আল থানির।

তবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস ঘুরে ব্যক্তিগত বিমানে করে বারিলোচে অবতরণ করেন তিনি। সেখানে আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি মরিসিও মাকরির সঙ্গে ফুটবল ব্যবসা বিষয়ক আলোচনা করেন তিনি। দুপুর গড়াতেই হেলিকপ্টারে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বারিলোচ ছাড়েন আল থানি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit