শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

পেপেকে আল-নাসরে চান রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : গেল বছরের ৩০ ডিসেম্বর রোনালদো নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। এবার ক্লাবটিতে পর্তুগিজ ডিফেন্ডার পেপেকে নিতে চান সিআরসেভেন। রোনালদোর খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত পেপে। এর আগে জাতীয় দলের বাইরে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলেছে, সৌদি আরবে গিয়ে আল-নাসরের সঙ্গে কথা বলেছেন রোনালদো। তিনি বন্ধু পেপেকে ক্লাবটিতে দেখতে চান। ধারণা করা হচ্ছে, মাঠ এবং মাঠের বাইরে পেপেকে পাশে রাখতে চান বলেই এমন আবদারের কথা জানিয়েছেন তারকা রোনালদো।

পেপে-রোনালদোর বন্ধুত্বের একটি উদাহরণ দিয়েছে মার্কা। কাতার বিশ্বকাপে দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বসিয়ে রাখা হয়েছিল ডাগআউটে। সে ম্যাচে অধিনায়ক ছিলেন পেপে। তবে রোনালদো বদলি হিসেবে মাঠে নামার পরই নিজের হাতের ব্যান্ড খুলে বন্ধুকে পরিয়ে দেন পেপে। সে দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল ফুটবলবিশ্ব। 

এছাড়া বিভিন্ন সংকটের সময়ে রোনালদোর পাশে দেখা গেছে বন্ধু পেপেকে। ফুটবলের ২২তম আসর থেকে বিদায়ের পরে ভেঙে পড়া রোনালদোকে সাহস জুগিয়েছিলেন প্রেমিকা জর্জিনা। সে সময়ও পাশে ছিলেন পেপে। এমন বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই হয়তো আল-নাসরে নিতে চান পেপেকে। এদিকে বিভিন্ন খবরে বলা হচ্ছে: শুধু পেপে নয়, সার্জিও রামোস এবং লুকা মদ্রিচকে নিয়েও ভাবছে আল-নাসর। সুযোগ পেলে তাদেরও দলে ভেড়াতে পারে ক্লাবটি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit