শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

কিউবায় ফের মার্কিন দূতাবাস চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, মূলত সম্প্রতি মার্কিন সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে যাওয়ায় দূতাবাস খোলার এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ বলা হয়েছে, প্রতি মাসে কিউবার অন্তত ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে সীমান্তে থামিয়ে দেয়া হচ্ছে। তাদের দাবি, কিউবার অর্থনৈতিক সমস্যার কারণে দেশটির বহু নাগরিক যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করছেন। পাঁচ দশকেরও বেশি সময় পর ২০১৫ সালের আগস্টে কিউবায় আবারও দূতাবাস খোলে যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আনুষ্ঠানিকভাবে ওই দূতাবাস চালু করেন। ঐতিহাসিক সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে এর আগের মাসে যুক্তরাষ্ট্রে দূতাবাস চালু করে কিউবা।

কিন্তু দু-বছরের মাথায় ২০১৭ সালে হাভানায় মার্কিন দূতাবাসকর্মীদের রহস্যজনক স্বাস্থ্যসমস্যার পর দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। দূতাবাস খোলার এক বছর পরই হাভানার মার্কিন দূতাবাসকর্মীরা স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করতে থাকেন। একই সঙ্গে উচ্চমাত্রার একধরনের শব্দতরঙ্গ থেকে এই সমস্যাটা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ওই সময় বিবিবির এক প্রতিবেদনে বলা হয়, হাভানা মিশনের ২০ জনেরও বেশি কর্মীর মস্তিষ্কে সামান্য ক্ষতিসহ কানে না শোনা, মাথা ঘোরা ও বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দেয়।

দূতাবাস কর্মকর্তারা বলেন, তাদের কর্মীদের স্বাস্থ্য খারাপ করে দিতে কোনো একধরনের ‘সাউন্ড ডিভাইস’ বা শব্দতরঙ্গ সৃষ্টির যন্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই শব্দ তরঙ্গকে ‘সনিক অ্যাটাক’ অভিহিত করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের কোনো বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে কিউবা।

এফবিআই, কানাডার পুলিশ ও কিউবার কর্তৃপক্ষের তদন্ত সত্ত্বেও ২০১৬ সালের শেষ দিক থেকে শুরু হওয়া এসব ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ঘটনার পেছনে কিউবার কোনো হাত নেই বলে হাভানায় নিযুক্ত মার্কিন মিশনের চার্জ দ্য আফেয়ার্সকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেন তৎকালে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit