শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অবসরের ঘোষণা দিলেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা! এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবসরের ঘোষণা দিলেন সানিয়া। ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ডব্লিউটিএ ১০০০’ টুর্নামেন্টটি খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি।

৩৬ বছর বয়সি এই তারকা অবশ্য অবসরের ঘোষণা এর আগেও একবার দিয়েছিলেন। বলেছিলেন গত ইউএস ওপেন খেলেই তুলে রাখবেন র‍্যাকেট । কিন্তু চোটের কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলতে পারেননি। তাই অবসরের দিনক্ষণ পিছিয়ে দেন সানিয়ে। কেননা কোর্ট থেকেই বিদায় নিতে চান এই ভারতীয় তারকা।

সানিয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’

‘৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতিদিন আর এতো ধকল নিতে পারছি না। ’চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া। যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন কাজাখস্তানের অ্যানা দানিলিনার। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit