রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা- নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মত হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমান করে বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত দেশে রুপান্তরিত করেছেন। যার মধ্যে আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল ও রুপপুর পারমানবিক বিদ্যূত কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। এই বাংলাদেশ আগামীতে মাথাউচুঁ করে বিশ^ দরবারে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাঁও গ্রামে আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি বাংলাদেশে পরিচয় বহনে অগ্রণী ভুমিকা পালন করবে। এই ইনিস্টিউটের ছাত্রছাত্রীরা একদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। বঙ্গবন্ধুর হত্যার পর যারা এই দেশকে শাসন করেছে তারাই কেউ দেশের জন্য কাজ করেনি। তারা শুধু সন্ত্রাস ও জাঙ্গীবাদকে মদদ দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকেই নিয়ে যাচ্ছে। গতকাল ৭ জানুয়ারি শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন।

আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসন খালেদ মোঃ জাকি, সহকারি পুলিশ সুপার মোমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর সহকারি পরিচালক মোঃ কাওছার আলী, কর্ণেল ড, মকছেদ আলী, মন্ত্রি পরিষদের উপ সচিব আব্দুল বাছেদ প্রমুখ।

এর আগে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওয়াতয় ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি,ছাত্রীদের মাঝে বাই সাইকেল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষন প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে চেক এবং দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রনালয়ের প্রথম পর্যায়ের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ, উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনসার ভিডিপি সদস্যদের জন্য ব্যারাক ভবনের শুভ এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর ৫তলা ভিতি বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit