শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

করিমগঞ্জে তোষা পাট ও কেনাফ বীজ উৎপাদন প্রযুক্তির মাঠ দিবস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের করিমগঞ্জে তোষা পাট ও কেনাফ বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের মাইজপাড়া গ্রামে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল।

কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জন চন্দ্র দাস, কেনাফ বীজ উৎপাদন সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম কাজল, কৃষক জুলফিকার আলী, বকুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিজেআরআইয়ের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল বলেন, পলিথিন পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। যা মাটির নিচে পুঁতে রাখলে চারশ বছরেও নষ্ট হয় না। তাই পরিবেশের স্বার্থে পলিথিন বর্জন করতে হবে। পাশাপাশি পাটের তৈরি জিনিসের ব্যবহার বাড়াতে হবে। তাহলেই পাটের সুদিন ফিরে আসবে।

তিনি জানান, এ অঞ্চলে কেনাফ বীজের চাহিদা রয়েছে ১৩০ মেট্রিক টন। আর  উৎপাদন হয় ৩০ টন। আমরা কৃষকের দোরগোড়ায় কেনাফের প্রযুক্তি পৌঁছে দিচ্ছি, যাতে কৃষক কেনাফ চাষের প্রতি আগ্রহী হয়। এখানকার কৃষকরা যেভাবে সাড়া দিচ্ছেন, খুব শিগগির করিমগঞ্জকে কেনাফের রাজধানী হিসেবে গড়ে তোলা যাবে এবং পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কিশোরগঞ্জ বিজেআরআই কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর কিশোরগঞ্জ জেলায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে পাট ও পাট জাতীয় ফসলের আবাদ করা হয়। যার মধ্যে ৯ হাজার ১৪৫ হেক্টর জমিতেই আবাদ করা হয় কেনাফের।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit