বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে উত্তর কোরিয়ার ড্রোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়ে।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা ঘটনার সপ্তাখানেক পর একথা স্বীকার করেছেন। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ৫টি ড্রোনের অনুপ্রবেশ সিউলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটিয়ে তুলেছে।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। উত্তর কোরিয়ার একটি ড্রোন সপ্তাখানেক আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে পরিভ্রমণের পর নিরাপদে গন্তব্যে ফিরে গেছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে উত্তর কোরিয়ার ওই ড্রোনের অনুপ্রবেশের বর্ণনা দিয়েছে।

স্পুৎনিক জানায় ওই সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার নো-ফ্লাই জোন থেকে ৩.৭ কিলোমিটার ভেতরে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চলে গেছে।

উত্তর কোরিয়ার ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢোকার পর সিউলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গোলা ছোঁড়া হয়।

এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলোও আকাশে উড়তে শুরু করে। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার ড্রোন নামাতে কিংবা ড্রোনগুলোকে টার্গেট করতে সক্ষম হয়নি। উল্টো বরং নিজেদেরই একটি যুদ্ধবিমান অজানা কারণে বিধ্বস্ত হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গত বুধবার হুশিয়ারি উচ্চারণ করেছেন, উত্তর কোরিয়ার ড্রোন যদি আবার তার দেশের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তিনি দুই কোরিয়ার মধ্যকার ২০১৮ সালের সামরিক চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন।

উত্তর কোরিয়া যথারীতি বলেছে, আমেরিকা যতদিন এ অঞ্চলে বিচরণ করবে এবং তাদের মিত্র জাপান ও কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ততদিন পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র, সামরিক এবং পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit