রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাড়িউড়া এলাকার মহাসড়কের পাশের খাদ থেকে বৃহস্পতিবার বিকেলে সোহেল মিয়া (১২) এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দটুলা এলাকার শামসু মিয়ার ছেলে সোহেল পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসাইন জানান, বুধবার দিনের বেলায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাত আটটার পর থেকে সোহেলের সঙ্গে পরিবারের সদস্যরা আর মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেনি। বৃহস্পতিবারও তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন সদস্যরা। সন্ধ্যা ছয়টার দিকে বাড়িউড়ায় মহাসড়কের পাশের খাদে তার লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সোহেলকে হত্যার পর লাশ এখানে ফেলে যাওয়া হয়েছে। তার অটোরিকশাটি পাওয়া গেছে।

 

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit