আন্তর্জাতিক ডেস্ক :নতুন বছরের শুরু থেকেই ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক শীত জেঁকে বসেছে, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লিতে বিদ্যুতের চাহিদা ছিল পাঁচ হাজার ২৪৭ মেগাওয়াট, গত দুই শীতের মওসুমে কখনো এতো পরিমাণ বিদ্যুতের চাহিদা দেখা যায়নি এর আগে ২০২০ সালের শীতের মওসুমের এক দিনে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পাঁচ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল,
শীতের পাশাপাশি দিনের বেলাতেও কুয়াশার চাদরে মোড়া থাকছে দিল্লি, শুক্রবার সকালেও দেখা গেছে এই দৃশ্য! কুয়াশার ফলে কমছে দৃশ্যমানতা, তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও, ব্যস্ত পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে ২৫ মিটারে, ভারতের আবহাওয়া ভবন ‘মৌসম’ পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা,
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৫