সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি আফগানিস্তানে অন্তত ২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছেন বলে দাবি করেছেন। দেশটিতে দুই দফা দায়িত্ব পালনকালে এক সামরিক হেলিকপ্টার থেকে তাদের হত্যা করেন সাবেক ডিউক অব সাসেক্স এবং ক্যাপ্টেন ওয়েলসখ্যাত হ্যারি। নিজের স্মৃতিকথা ‘স্পেয়ার’ নামক বইটিতে হ্যারি এ দাবি করেন। খবর আরব নিউজের।

তিনি তার বইয়ে লিখেছেন— আফগানিস্তানে থাকাকালে তাকে ছয়টি মিশনে যেতে হয়েছে এবং এসব মিশনে প্রাণহানিও হয়েছে। তিনি দাবি করেছেন, এসব মানুষের প্রাণ যাওয়ার জন্য তিনি লজ্জিত কিংবা গর্বিত কোনোটাই নন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে— হ্যারি তার লিখিত বইয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যুদ্ধের সেই উত্তপ্ত সময়ে তিনি সেই ২৫ জনকে ‘মানুষ’ হিসেবে বিবেচনা করেননি; বরং তাদের ‘দাবার ঘুঁটি’ হিসেবে মনে করেছিলেন। যাদের কেবল দাবার বোর্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল হত্যা করার মাধ্যমে। প্রিন্স হ্যারি সব মিলিয়ে ১০ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। সেই সময় তার পদমর্যাদা ছিল ক্যাপ্টেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit