বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

একজনের অনুরোধে ইউক্রেনে প্রথমবার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ প্রথমবারের মতো ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। একজন ধর্মীয় নেতার অনুরোধে আগামী দুইদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) যুদ্ধ বন্ধ থাকবে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিল। তার অনুরোধে সাড়া দিয়েই আগামী ২ দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। প্রায় এক বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।

ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শুক্র ও শনিবার রাশিয়া ও ইউক্রেনে অর্থোডক্স ক্রিসমাস উদ্‌‌যাপন করা হয়।

উল্লেখ্য যে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রথম ইউক্রেনের মাটিতে আক্রমণ চালায় রুশ বাহিনী। প্রায় ১ বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। কিন্তু, যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যায়নি। বরং যত দিন গড়িয়েছে, দু’দেশের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। রুশ বাহিনীর আক্রমণে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া একের পর এক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনকে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যেন হার না মানি। মনোবল না কমে। এবং আমরা এর জন্য সব কিছু করব। ইউক্রেনের বিমান বাহিনীকেও এখন বিশেষভাবে মনযোগী হতে হবে।’

অন্যদিকে, সম্প্রতি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি। দু’দেশের মধ্যে গত ১০ মাস ধরে যুদ্ধের আবহে এই সাময়িক বিরতি ঘোষণা করলেন পুতিন।

কিউএনবি/বিপুল/০৫.০১.২০২৩/ রাত ১১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit