মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

পুকুরে মিলল ৮ ইলিশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৮০ Time View

ডেস্ক নিউজ :  লক্ষ্মীপুরের কমলনগরের একটি পুকুরে মাছ ধরার সময় ৮টি ছোট আকারের ইলিশ মাছ জালে ধরা পড়ে। প্রতিটি ইলিশ আকার ৭-৮ ইঞ্চির মতো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে। পুকুরটি অবস্থান মেঘনা নদীর খুব কাছেই।

স্থানীয়রা জানায়, মাকসুদুর রহমান মানিক নামের এক ব্যক্তি দুই সহযোগীকে নিয়ে তার বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ শিকারে নামেন। কয়েকবার পুকুরে জাল ফেলার পর মোট ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওতে ইলিশ মাছগুলোকে লাফাতে দেখা গেছে। মানিক জানান, একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রামের মতো। সেগুলো তিনি রান্নার জন্য নিয়ে গেছেন।  

পুকুরে ইলিশ কীভাবে এলো প্রশ্নে স্থানীয়দের ধারণা, যেহেতু পুকুরটি নদীর কাছেই। জোয়ারের পানির সঙ্গে হয়তো ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়েছে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে। কমলনগর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সময় নদীর তীরবর্তী প্রায় সবগুলো পুকুর তলিয়ে গেছে। তখন হয়তো জোয়ারের পানির সাথে মাছগুলো ঢুকে পড়েছে।  

এর আগে গত বছরের নভেম্বরে একই উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ১০ টি জাটকা ইলিশ পাওয়া যায়। সেটিও নদীর তীরবর্তী এলাকায়। তখন বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit